EIIN - 105993

01714415941

rk_hschool@yahoo.com

EIIN - 105993

01714415941

rk_hschool@yahoo.com

প্রচ্ছদ / প্রথিষ্ঠান প্রধানের বাণী

সুধী, ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় এই জনপদের একটি শতবর্ষী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১৮ সালের ১ ফেব্রুয়ারি বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী মথুরা মোহন রায় যে শিক্ষার প্রদীপ প্রজ্জ্বলন করেছিলেন, তা আজ এক শতাব্দীরও বেশি সময় ধরে অত্র এলাকায় অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। শত বছরের এই সুদীর্ঘ পরিক্রমায় বিদ্যালয়টি তৈরি করেছে অসংখ্য আলোকিত মানুষ, যারা দেশ ও দশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের মূল লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান দান নয়; বরং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে বলীয়ান করে একুশ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক, বিজ্ঞানমনস্ক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে আমাদের সুযোগ্য শিক্ষকমণ্ডলী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আমরা বিশ্বাস করি, সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের 'স্মার্ট বাংলাদেশ' গড়ার কারিগর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে আমি সম্মানিত অভিভাবক, ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি, এলাকার শিক্ষানুরাগী সুধীজন এবং প্রাক্তন শিক্ষার্থীদের অব্যাহত সহযোগিতা ও মূল্যবান দিকনির্দেশনা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় তার সাফল্যের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য অনন্তকাল ধরে বজায় রাখুক—মহান সৃষ্টিকর্তার কাছে এটাই আমার প্রার্থনা।

ধন্যবাদান্তে,

প্রধান শিক্ষক রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় রামচন্দ্রপুর, মুরাদ

Creating Document, Do not close this window...